ঢাকা  বৃহস্পতিবার, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeলিডসমাজের মূলধারায় প্রতিবন্ধী জনগণের অংশগ্রহণ নিশ্চিত হবে

সমাজের মূলধারায় প্রতিবন্ধী জনগণের অংশগ্রহণ নিশ্চিত হবে

নিউজ ডেস্ক: আজ শনিবার (১ আগস্ট ২০২৬) যুব প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আয়োজিত ‘জাতীয় আইটি প্রতিযোগিতা ২০২৬’-এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। রাজধানী ঢাকার ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) অডিটোরিয়ামে এই সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এবং ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক যৌথভাবে এই প্রতিযোগিতার আয়োজন করে।

সারা দেশ থেকে আসা বিভিন্ন ক্যাটাগরির যুব প্রতিবন্ধী ব্যক্তিরা এতে অংশ নেন।

প্রতিবন্ধী যুবকদের আইটি দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং তথ্যপ্রযুক্তির মূল ধারায় তাদের সম্পৃক্ত করা এবং এছাড়া এই প্রতিযোগিতার মাধ্যমে যুব প্রতিবন্ধীদের মধ্যে প্রযুক্তিগত সচেতনতা বৃদ্ধি এবং তাদের আত্মবিশ্বাসের উন্নয়ন ঘটানো ছিল মূল উদ্দেশ্য।

প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক, সনদপত্র এবং নগদ অর্থ তুলে দেওয়া হয়।

মন্ত্রী বলেন, এ ধরনের উদ্যোগ দেশের যুব প্রতিবন্ধী জনগণের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করছে। এতে করে সমাজের মূলধারায় তাদের অংশগ্রহণ নিশ্চিত হবে এবং তারা নিজেদের প্রতিভা ও দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular