ক্রীড়া ডেস্ক: সামনের মাসে ঢাকায় পর্দা উঠবে সাফ চ্যাম্পিয়নশিপের। আরও নির্দিষ্ট করে বললে, আগামী ৫ নভেম্বর। চলবে ১৭ তারিখ পর্যন্ত। টুর্নামেন্টকে সামনে রেখে আজ (২৪ অক্টোবর) ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
প্রাথমিক দলে ডাক পড়েছে রোনান সুলিভান ও মাহি খানের। এখনও বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়নি তাদের। দুজনেরই বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে। মাহি এখন খেলছেন ইংল্যান্ডের নবম স্তরে, মলটন এফসির হয়ে। রোনান যুক্তরাষ্ট্রের সেন্ট জোসেফস হকসের হয়ে কলেজ ফুটবলে খেলছেন, যিনি গত এপ্রিলে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে দারুণ পারফরম্যান্স করে কোচ টমাস ডুলির চোখে পড়েছেন।
বাংলাদেশের প্রাথমিক দল
গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন ও মেহেদী হাসান।
ডিফেন্ডার: তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, জিদান ইউসুফ, রহমত মিয়া, ঈসা ফয়সাল, তারিক কাজী ও জায়ান আহমেদ।
মিডফিল্ডার: মো. সোহেল রানা, সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, হামজা চৌধুরী, শমিত শোম, কাজেম শাহ, জামাল ভূঁইয়া ও শেখ মোরসালিন।
ফরোয়ার্ড: ফারহান আলী, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ, ফাহামিদুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, মিনহাজুল করিম, রোনান সুলিভান, মাহি খান ও শুখি ইতোফুসা।



