ঢাকা  বৃহস্পতিবার, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআইন ও আদালতসাবেক স্বাস্থ্যসচিব জাহাঙ্গীর গ্রেপ্তার

সাবেক স্বাস্থ্যসচিব জাহাঙ্গীর গ্রেপ্তার

নিউজ ডেস্ক : সাবেক স্বাস্থ্যসচিব জাহাঙ্গীর আলম বুলবুলকে গ্রেপ্তার করা হয়েছে।ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) জানিয়েছে, মঙ্গলবার ভোরে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবিপ্রধান রেজাউল করিম মল্লিক সাংবাদিকদের বলেন, স্বাস্থ্যসেবা বিভাগের সাবেক সচিব জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।

গত ২০ আগস্ট স্বাস্থ্যসেবা মন্ত্রণালয় থেকে জাহাঙ্গীর আলমকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়। কমিশনের কৃষি, পানিসম্পদ ও পল্লীপ্রতিষ্ঠান বিভাগের দায়িত্বপ্রাপ্ত হন জাহাঙ্গীর আলম। এরপর তার বিরুদ্ধে নানা অভিযোগ উঠলে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার।

মো. জাহাঙ্গীর আলম ২০২৩ সালের ৯ অক্টোবর স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের দায়িত্ব নেন। এর আগে তিনি ২০২৩ সালের ৮ অক্টোবর পর্যন্ত সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular