নিউজ ডেস্ক : সুদানের আবেই এলাকায় শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত ও আটজন আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা এই মর্মন্তুদ সংবাদে তিনি দুঃখ ও উদ্বেগ প্রকাশ করেন এবং নিহত বীরদের আত্মার মাগফিরাত কামনা করেন।
বিবৃতিতে ইউনূস জানান, আহতদের সর্বোচ্চ চিকিৎসা ও প্রয়োজনীয় সব সহায়তা নিশ্চিত করার জন্য ইতোমধ্যেই জাতিসংঘের প্রতি দ্রুত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে এবং সরকার নিহতদের দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য জাতিসংঘের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে।
তিনি এ ধরনের শান্তিরক্ষী লক্ষ্য করে করা হামলাকে আন্তর্জাতিক শান্তি ও মানবতার বিরুদ্ধে গুরুতর অপরাধ বলে নিন্দা জানান।
উল্লেখ্য, ঘটনার পর রাজনীতি ও সমাজের বিভিন্ন শ্রেণির ব্যক্তিরাও নিহত ও আহত শান্তিরক্ষীদের পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানিয়ে দ্রুত চিকিৎসা ও নিরাপত্তা জোরদারের আহ্বান জানিয়েছে। সরকার ও সামরিক কর্তৃপক্ষ পরিস্থিতি নিরীক্ষণ ও শোকসন্তপ্তদের সহায়তায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে জানানো হয়েছে।
ঢাকানিউজ২৪/মহফ



