ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআইন ও আদালতসুপ্রিম কোর্ট বার নির্বাচনে ভোটগ্রহণ দুই দিনব্যাপী ভোটগ্রহণ শুরু

সুপ্রিম কোর্ট বার নির্বাচনে ভোটগ্রহণ দুই দিনব্যাপী ভোটগ্রহণ শুরু

নিউজ ডেস্ক : সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) ২০২৬-২৭ মেয়াদের নির্বাচন আজ ১৩ মে শুরু হয়েছে। দুই দিনব্যাপী এ ভোটগ্রহণ চলবে ১৪ মে পর্যন্ত। আইনজীবীদের শীর্ষ সংগঠনটির কার্যনির্বাহী কমিটির ১৪টি পদে নির্বাচন হচ্ছে; এর মধ্যে রয়েছে একজন সভাপতি, দুজন সহ-সভাপতি, একজন সম্পাদক, একজন কোষাধ্যক্ষ, দুজন সহ-সম্পাদক এবং সাতজন সদস্যের পদ।

নির্বাচনী তফসিল অনুযায়ী, ২৮ এপ্রিল বিকেল সাড়ে ৫টায় মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয় এবং সেদিনই বৈধ প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। নির্বাচন সাব-কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী। ১০ মে প্রার্থী পরিচিতি সভা আয়োজনেরও কথা ছিল সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে।

নির্বাচনে বিএনপির জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত ‘নীল প্যানেল’ থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। এ প্যানেলে সহ-সভাপতি পদে মো. মাগফুর রহমান শেখ ও মো. শাহজাহান, সম্পাদক পদে মোহাম্মদ আলী, কোষাধ্যক্ষ পদে মো. জিয়াউর রহমান, সহ-সম্পাদক পদে মাকসুদ উল্লাহ ও মোহাম্মদ শামসুল ইসলাম মুকুল এবং সদস্য পদে এ কে এম আজাদ হোসেন, এইচ এম সানজিদ সিদ্দিকী, মো. কবির হোসেন, মো. টিপু সুলতান, মো. জিয়া উদ্দিন মিয়া, রিপন কুমার বড়ুয়া ও ওয়াহিদ আফরোজ চৌধুরী রয়েছেন।

জামায়াত সমর্থিত ‘সবুজ প্যানেল’ থেকে সভাপতি পদে আবদুল বাতেন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সহ-সভাপতি পদে আব্দুল হক ও মইনুদ্দিন ফারুকী, সম্পাদক পদে এ কে এম রেজাউল করিম খন্দকার, কোষাধ্যক্ষ পদে এস এম জাহাঙ্গীর আলম, সহ-সম্পাদক পদে মো. তারিকুল ইসলাম ও যোবায়ের আহমদ ভূঁইয়া, আর সদস্য পদে আজিম উদ্দিন পাটোয়ারী, ফারজানা খানম, ইসরাত জাহান অনি, মো. ফয়েজউল্লাহ, মো. জুবায়ের টিটু, মাহমুদুল হাসান ও মোহাম্মদ নঈম উদ্দিন লিংকন আছেন।

এনসিপি সমর্থিত ‘লাল-সবুজ প্যানেল’ আংশিক প্যানেল দিয়ে সম্পাদক পদে আজমল হোসেন বাচ্চু, সহ-সম্পাদক পদে মোস্তফা আসগর শরীফী এবং সদস্য পদে আমিনা আক্তার লাভলী, কাজী আকবর আলী, মো. বনি আমিন ও মাজহারুল ইসলামকে প্রার্থী করেছে। স্বতন্ত্র হিসেবে সভাপতি পদে ইউনুছ আলী আকন্দ এবং সম্পাদক পদে ফরহাদ উদ্দিন ভূঁইয়া, মো. আবু ইয়াহিয়া দুলাল, মো. ওমর ফারুক ও মোহাম্মদ আশরাফ উজ-জামান খান প্রতিদ্বন্দ্বিতা করছেন; সদস্য পদে লড়ছেন মো. জোবায়ের তায়েব ও তপন কুমার দাস।

ঢাকানিউজ২৪/মহফ

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular