ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষসৈয়দপুরে রাফিক হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

সৈয়দপুরে রাফিক হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

নীলফামারী প্রতিনিধি : নীলফামারী সৈয়দপুরে রাফিক হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নিহত রাফিকের পরিবারবর্গ ও এলাকাবাসী। সোমবার (১২ মে) দুপুরে সৈয়দপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত ঘন্টাব্যাপী ওই মানববন্ধনে বক্তারা রাফিক হত্যাকারী ও জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানান ।
উল্লেখ্য, গত শুক্রবার (৯ মে) রাতে সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ এলাকার সুখীপাড়ার পাশে ধান ক্ষেতে তরুন রাফিক (২২) এর ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পায় স্থানীয়রা । পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় পর নিহত মো. রাফিকের (২২) বাবা হাফিজুল হক নিজে বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৭/৮ জনকে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফইম উদ্দিন বলেন, মামলার পরেই সৈয়দপুর থানা পুলিশ এজাহারভুক্ত আসামী সোনা মিয়াকে (৩৬) গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত সোনা মিয়া ঘটনাস্থলের কাছেই সুখীপাড়ার মৃত .আজিবর রহমানের ছেলে।
ওসি আরও বলেন, পুলিশের পাশাপাশি ডিবি র‌্যাবও এ বিষয়ে কাজ করছে। মূলত আসামীনা ঘটনার পর থেকে পালাতক রয়েছে তবুও পুলিশ সকলকে গ্রেপ্তারের সর্বাত্মক চেষ্টা করছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular