নিউজ ডেস্ক: স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি কোনো কলঙ্কের দায় নিবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি বলেন, ‘আগামী বছরের জানুয়ারি মাস থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে যাচ্ছে এবং আগামী ৬ই জুনের মধ্যে নির্বাচন সম্পন্ন হবে।’
এ সময় প্রতিমন্ত্রী বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি কোনো কলঙ্কের দায় নেবে না। যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন, তারা মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করতে পারেন।
জনগণের ভোটে নির্বাচিত বিএনপি জনগণের সরকার। আগামী স্থানীয় সরকার নির্বাচনগুলো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য আমি আজও আইনশৃঙ্খলা সভায় প্রয়োজনীয় দিকনির্দেশনা দেব।
আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই, প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না। মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে যা যা করার প্রয়োজন, আমরা করব এবং নির্বাচন কমিশনকে সার্বিক সহায়তা করব।’
এ সময় উপস্থিত ছিলেন- রংপুর জেলা পরিষদের প্রশাসক ও রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহামুদল হক চৌধুরী ডন, লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক মমিনুল, কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, সদস্য সচিব ও জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, ড্যাবের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ডা. ইউনুস আলী ও সাবেক পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন- সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাহবুবার রহমান, সদস্যসচিব আবু হানিফ বিপ্লব, পৌর বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, যুবদল নেতা নাসিম পারভেজ তারা, নাদিম আহমেদ, এটিএম নজিবর রহমান লেলিন, মাসুদ রানা বাবু, হাসান যুবায়ের হিমেল, আমিমুল এহসান, ছাত্রদল সভাপতি আশরাফুল হক বিপুল, সাধারণ সম্পাদক সোহেল রানা, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি রেশমা সুলতানা, সাধারণ সম্পাদক মোসলেমা খাতুন মিলিসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।




