ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশস্বাস্থ্য অধিদপ্তরে সক্রিয় বদলি বাণিজ্য সিন্ডিকেট

স্বাস্থ্য অধিদপ্তরে সক্রিয় বদলি বাণিজ্য সিন্ডিকেট

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্য অধিদপ্তরের ডা. মনোয়ার হোসেনের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, বদলি বাণিজ্যসহ নানা অভিযোগ উঠেছে। এসব অভিযোগের পরও বহাল তবিয়তে আছেন তিনি। প্রশ্ন উঠেছে কিভাবে এখনো তিনি চাকরি করছেন ? নাকি উচ্চ মহলের কাউকে ম্যানেজ করে আছেন।
সংশ্লিষ্ট সূত্র বলছে, ডা. মনোয়ার হোসেন স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার একজন মেডিকেল অফিসার। তিনি নিয়মিত অফিস করেন না। স্বাস্থ্য অধিদপ্তর যোগদানের পর থেকেই ক্ষমতার প্রভাব খাটিয়ে তিনি বদলি বাণিজ্য চালিয়ে যাচ্ছেন এবং অধিদপ্তরে গড়ে তুলেছেন বদলি বাণিজ্যের একটি সিন্ডিকেট। অন্যান্য মেডিকেল অফিসাররা একসাথে একটি কক্ষে বসে অফিস করলেও, ডা. মনোয়ার, মেডিকেল অফিসার হয়ে একাই একটি কক্ষে বসে অফিস পরিচালনার নামে মূলত নানারকম অনৈতিক কার্যক্রম সম্পাদন করেন। সারাদেশ থেকে আসা ডাক্তার, স্বাস্থ্যকর্মী ও কর্মচারীদের বদলি কোথায় হবে, কোথায় পদায়ন হবে, কোন অফিসার/কর্মচারীকে স্বাস্থ্য অধিদপ্তরে পদায়ন করা হবে, কার পদোন্নতি দেওয়া হবে- এই বিষয়গুলো টাকার বিনিময়ে সম্পাদিত করেন ডা. মনোয়ার।
অপরদিকে ডা. মনোয়ারের অন্যান্য সহযোগী যারা সিন্ডিকেট এর সদস্য হিসেবে কাজ করেন তারা হলেন- প্রশাসনিক কর্মকর্তা আনোয়ার। এই আনোয়ারই মূলত সকল কলকাঠি নাড়ছেন বলে একবাধিক সূত্র জানিযেছে। বদলি সিন্ডিকেটের অন্যান্যরা হলেন- মশিউর (বর্তমানে অবসরপ্রাপ্ত), ইয়াছিন, (প্রশাসনিক কর্মকর্তা-অবসরপ্রাপ্ত), আব্দুল মজিদ (অবসরপ্রাপ্ত), মফিজ (পরিসংখ্যানবিদ), জিল্লুল- (পরিসংখ্যানবিদ), মজিদ, শাজাহান। এরা প্রত্যেকেই বদলি বাণিজ্য করেই বনে গেছেন কোটিপতি। এ অবস্থা চলছে দীর্ঘদিন ধরে। সংশ্লিষ্টদেও দাবি এই দুর্নীতিবাজ কমর্ককর্তাদেও কারণে স্বাস্থ্য অধিদপ্তরের সুনাম ক্ষুন্ন হচ্ছে। শিগগিরই এদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ফ্যাসিস্ট আমলের চিত্র ছাড়িয়ে যেতে পারে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular