ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকহংকংয়ের প্রথম নভোচারী লাই খা-ইং

হংকংয়ের প্রথম নভোচারী লাই খা-ইং

বিজ্ঞান ডেস্ক: হংকংয়ের ইতিহাসে প্রথম নভোচারী হিসেবে লাই খা-ইং ‘শেনচৌ-২৩’ মহাকাশ অভিযানে একজন ‘পে-লোড স্পেশালিস্ট’ (বিজ্ঞান ও প্রযুক্তি বিশেষজ্ঞ) হিসেবে যোগ দিচ্ছেন। শনিবার সকালে চীনের মানববাহী মহাকাশ সংস্থার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

হংকংয়ের প্রতি আস্থা ও সমর্থনের জন্য চীনের কেন্দ্রীয় সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন জন লি। একই সাথে অত্যন্ত কঠিন বাছাই প্রক্রিয়া ও কঠোর প্রশিক্ষণ সফলভাবে পার করায় তিনি লাই খা-ইংয়ের প্রশংসা করেন।  

 

জন লি বলেন, হংকংয়ের কোনো বিশেষজ্ঞ এবারই প্রথম নভোচারী হিসেবে মহাকাশ অভিযানে অংশ নিচ্ছেন, যা আমাদের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। এটি কেবল লাই খা-ইংয়ের যোগ্যতার প্রমাণই নয়, বরং হংকংয়ের বিজ্ঞান ও প্রযুক্তি খাতের সফলতার প্রতি দেশের বড় একটি স্বীকৃতি।

তিনি আরও জানান, হংকংয়ের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে চীনের চন্দ্র ও মঙ্গল অভিযানসহ বিভিন্ন মহাকাশ গবেষণায় প্রযুক্তি ও যন্ত্রপাতি দিয়ে সাহায্য করে আসছে।

রবিবার বেইজিং সময় রাত ১১টা ০৮ মিনিটে উত্তর-পশ্চিম চীনের চিউছুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে এই ‘শেনচৌ-২৩’ মহাকাশযানটি উৎক্ষেপণ করা হবে। 

সূত্র: সিএমজি

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular