ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআইন ও আদালতহত্যা মামলায় নতুন করে গ্রেফতার সাবেক আইনমন্ত্রী, পলক, মেনন ও ইনু

হত্যা মামলায় নতুন করে গ্রেফতার সাবেক আইনমন্ত্রী, পলক, মেনন ও ইনু

নিউজ ডেস্ক : সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, জুনাইদ আহমেদ পলক, রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুকে বিভিন্ন থানার হত্যা মামলায় নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) সকালে আসামিদের ঢাকার সিএমএম আদালতে তোলা হলে একাধিক মামলায় গ্রেফতার আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন বিচারক।

পল্টন থানার যুবদল নেতা শামীম হত্যা মামলায় মিরপুরের সাবেক কাউন্সিলর জামাল মোস্তফা ও ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রোকেয়া জামানকে তিন দিন করে রিমান্ড আদেশ দিয়েছেন আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী জানান, জুলাই গণহত্যায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিল আসামিরা।

পাশাপাশি একাধিক থানার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান ও দুইজন পুলিশ সদস্যকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular