ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতিহানডা ইন্ডাস্ট্রিজের বাংলাদেশের বস্ত্রখাতে ২৫০ মিলিয়ন ডলারের বিনিয়োগ

হানডা ইন্ডাস্ট্রিজের বাংলাদেশের বস্ত্রখাতে ২৫০ মিলিয়ন ডলারের বিনিয়োগ

নিউজ ডেস্ক :    হংকংভিত্তিক কাপড় উৎপাদন প্রতিষ্ঠান হানডা ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাংলাদেশে ২৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই, ২০২৫) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে চেয়ারম্যান হান চুন এ তথ্য জানান।

তবে সরকারি সহযোগিতায় বিনিয়োগ পরিমাণ ২৫০ মিলিয়নে উন্নীত হয়েছে। বিনিয়োগের ফলে বাংলাদেশে তিনটি কারখানা (দুটি গার্মেন্টস প্রসেসিং ও একটি নিটিং-ডাইং) স্থাপিত হবে এবং প্রায় ২৫ হাজার কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

হান চুন বলেন, বিডা, বেজা ও বেপজা সহ সরকারি সংস্থার সঙ্গে আলোচনায় আস্থা পেয়ে বিনিয়োগ বাড়ানো হয়েছে।

তিনি আরও বলেন, প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের গার্মেন্টস ও টেক্সটাইল শিল্পে সর্বাধুনিক প্রযুক্তি আসবে। কর্তৃপক্ষ বলছেন, এটি পোশাক খাতে অন্যতম বৃহৎ চীনা বিনিয়োগ।

প্রধান উপদেষ্টা ইউনূস বিনিয়োগকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশে চীনা বিনিয়োগের নেতৃত্ব দিতে হবে এবং অন্যান্য বিনিয়োগকারীদেরও উৎসাহিত করতে হবে।

তিনি বলেন, বাংলাদেশি ডিজাইনারদের বৈশ্বিক ক্রেতাদের রুচি বোঝার প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।

বৈঠকে, হান চুন মিরসরাইতে গার্মেন্টস কারখানার নকশা উপস্থাপন করেন। পরিকল্পনা অনুযায়ী এই সপ্তাহে প্রথম পর্যায়ে ৮০ মিলিয়ন ডলারে জমি ইজারা চুক্তি স্বাক্ষর করা হবে।-

দ্বিতীয় পর্যায়ের জমি সংক্রান্ত কাজ ২০২৫ সালের শেষ নাগাদ শেষ করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।

ঢাকানিউজ২৪/মহফ

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular