ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআবহাওয়া/পরিবেশ১ সপ্তাহ বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

১ সপ্তাহ বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

নিউজ ডেস্ক : আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সংস্থাটি আরও বলছে, দুদিন সারা দেশে বাড়তে পারে তাপমাত্রা।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা যশোর ও কুষ্টিয়া জেলাসহ রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ ছাড়া দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয় অফিস জানিয়েছে, আগামীকাল মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া এর পরের ২৪ ঘণ্টা রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

পরবর্তী ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

আজ সোমবার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। সংস্থাটি বলছে, সারা দেশে আজ দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। আগামীকাল মঙ্গলবার দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে সামান্য। তবে পরদিন বুধবার (১৯ ফেব্রুয়ারি) দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে। যদিও এদিন রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular