ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়২৯ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু

২৯ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু

নিজস্ব প্রতি‌বেদক: বাংলাদেশ থেকে এ বছর ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব যাবেন। হজযাত্রীদের পরিবহনে আগামী ২৯ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে। 

মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের পর্যটন ভবনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহানের সভাপতিত্বে সুষ্ঠু হজ ব্যবস্থাপনাবিষয়ক সভায় এ তথ্য জানানো হয়।

সভায় আরও জানানো হয়, আগামী ২৯ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে। চলবে আগামী ৩১ মে পর্যন্ত। হজ যাত্রীদের পরিবহন ব্যবস্থাপনার অংশ হিসেবে আগের বছরগুলোর মতো এবারও বিমান বাংলাদেশ এয়ারলাইনস মোট হজযাত্রীর অর্ধেক অর্থাৎ ৪৩ হাজার ৫৫০ জন এবং সৌদিয়া এয়ারলাইনস ও ফ্লাইনাস মিলে বহন করবে বাকি অর্ধেক অর্থাৎ ৪৩ হাজার ৫৫০ জন হজযাত্রী। এ বছর হজের উড়োজাহাজ ভাড়া নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ১ লাখ ৬৭ হাজার ৮২০ টাকা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular