ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআবহাওয়া/পরিবেশ৩ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

৩ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

নিউজ ডেস্ক : পৌষের শেষ দিকে উত্তরের জেলা পঞ্চগড়ে গত তিন দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। কখনো মৃদ্যু শৈত্যপ্রবাহ আবার কখনো মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে দেখা গেছে। সেইসঙ্গে অনুভূত হচ্ছে হাড় কাঁপানো কনকনে ঠাণ্ডা। এতে সাধারণ মানুষদের পাশাপাশি বিপাকে পড়েছে জেলার নিম্ন আয়ের মানুষের।

আজ রোববার (১১ জানুয়ারি) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৯০ শতাংশ। আর বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার।

আরেগদিন শনিবার ৮ দশমিক ৩ ডিগ্রি এবং গত শুক্রবার ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিল।

সরেজমিনে দেখা গেছে, জেলার ওপর দিয়ে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে গেলেও সকাল থেকেই দেখা মিলেছে সূর্যের। তবে রাত থেকে পরদিন সকাল পর্যন্ত জেলো জুড়ে থাকছে কুয়াশা। সঙ্গে বইছে পাহাড়ি হিম বাতাস। সূর্যের আলো ছড়াতেই জেলায় খানিকটা স্বস্থি নেমে এসেছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় সময় সংবাদকে বলেন, ‘শীতের এই সময়ে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ১৮ থেকে ২০ ডিগ্রির ঘরে ওঠানামা করছে। একইসঙ্গে রাত ও দিনে উত্তর-পশ্চিম থেকে বয়ে আসা পাহাড়ি হিম বাতাসে কনকনে শীত অনুভূত হচ্ছে।’

জানুয়ারি মাসজুড়ে শীতের তীব্রতা থাকার আশঙ্কা রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular