ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশলক্ষ্মীপুর৫’শ.হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের মধ্যে কম্বল বিতরণ

৫’শ.হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের মধ্যে কম্বল বিতরণ

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর জেলায় ৫’শ হতদরিদ্র ও ছিন্নমূল অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজিব কুমার সরকার।

শুক্রবার দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার উদ্যোগে শহরের সরকারী আদর্শ সামাদ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এসব কম্বল বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌর প্রশাসক মো. জসিম উদ্দিন, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ ফারাবী, পৌরসভার কর্মকর্তা মো. কামরুল ইসলাম ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

এছাড়াও লক্ষ্মীপুর জেলার সদর, রায়পুর, রামগঞ্জ, রামগতি উপজেলার বিভিন্ন স্থানে মাদ্রাসা, এতিমখানা ও বাসটার্মিনাল সহ বিভিন্ন স্থানে সরকারীভাবে কম্বল বিতরণ করা হয়েছে।

মো. জসিম উদ্দিন বলেন, পৌরসভার ১৫টি ওয়ার্ডে ছিন্নমূল হতদরিদ্র, অসহায় ও দুস্থদের মধ্যে পৌরসভার পক্ষ থেকে শীতবস্ত্র বিতরন করা হয়েছে।

জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, প্রত্যেক উপজেলায় সরকারীভাবে কম্বল বিতরন করা হচ্ছে। পাশাপাশি রাস্তার পাশে খেটে খাওয়া মানুষ শীতে অনেক কষ্ট পাচ্ছে। তাই তাদের কষ্টের কথা চিন্তা করে, গভীররাতে শীতার্থদের মধ্যে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কম্বল ও শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular