ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeলিড৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জরুরি মেরামত ও উন্নয়নকাজের জন্য চট্টগ্রাম নগরের মুরাদপুর ও এর আশপাশের বিভিন্ন এলাকায় আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শনিবার (২২ আগস্ট) বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি), চট্টগ্রাম থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, মুরাদপুর ৩৩/১১ কেভি উপকেন্দ্রে মেরামতের কাজের কারণে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা মুরাদপুর-১, মুরাদপুর-৬ (ওয়াসা) ও মুরাদপুর-১২ নম্বর ফিডারের অধীনে বিদ্যুৎ সরবরাহ স্থগিত থাকবে।

এই এলাকাগুলো হলো- নগরীর বদরুতলা, বড় গ্যারেজ, জাতি শাহ মাজার, আরাকান রোড ও আশপাশের এলাকা, আরাকান হাউজিং সোসাইটি, কাপাসগোলা, বহদ্দারহাট, শোলকবহর, বারইপাড়া, খালিয়াপাড়া, আমান আলী রোড, এক কিলোমিটার, রাহাত্তারপুল ও আশপাশের এলাকা।

তবে বিকল্প সোলার লাইনের মাধ্যমে উপকেন্দ্রের কার্যক্রম সচল রাখা হবে এবং অন্যান্য ফিডারের মাধ্যমে লোড রোটেশন করে বিদ্যুৎ সরবরাহ চালুর চেষ্টা করা হবে বলে জানিয়েছে বিপিডিবি।

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিতে সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিপিডিবি, চট্টগ্রাম কর্তৃপক্ষ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular