ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
HomeUncategorized৯৯৯ সেবায় বিলম্বকে কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না: হাইকোর্ট

৯৯৯ সেবায় বিলম্বকে কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না: হাইকোর্ট

নিউজ ডেস্ক: জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর কার্যক্রমে বিলম্ব, কল বারবার স্থানান্তর এবং দ্রুত পুলিশি সহায়তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেওয়ার ব্যর্থতা কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
 

সুপ্রিম কোর্টের আইনজীবী সায়কা কবির জিতির করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে এ রুল জারি করেন আদালত।

আইনজীবী জানান, সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদের আলোকে ৯৯৯-এর কার্যক্রমে বিলম্ব, বারবার কল অন্যত্র রিডাইরেক্ট করা, কার্যকর জিপিএস-ভিত্তিক লোকেশন ও কলার শনাক্তকরণ ব্যবস্থা বজায় রাখতে ব্যর্থতা, নিকটতম মোতায়েন করা পুলিশ ফোর্স, টহল দল বা ইউনিট দ্রুত মোতায়েনে ব্যর্থতা এবং কার্যকর ‘জিরো এফআইআর’ ব্যবস্থা প্রণয়ন, বাস্তবায়ন ও বজায় রাখতে ব্যর্থতার কারণে সময়মতো পুলিশি সুরক্ষা ও আইনের সুরক্ষা পাওয়ার অধিকার ক্ষুণ্ন হওয়াকে কেন বেআইনি ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে এ রুলে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular