ঢাকা  শনিবার, ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ; ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকঅস্ট্রেলিয়ার তেল শোধনাগারে আগুন, সংকটের আশঙ্কা

অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে আগুন, সংকটের আশঙ্কা

নিউজ ডেস্ক: বিশ্বজুড়ে চলমান জ্বালানি সংকটের মধ্যেই অস্ট্রেলিয়ার জিলংয়ের একটি তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বিবিসির এক প্রতিবেদনে অনুযায়ী, মেলবোর্নের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত জিলং শহরের কোরিও এলাকায় অবস্থিত ভিভা এনার্জির একটি তেল শোধনাগারে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনায় দেশটির জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম এবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ফায়ার রেসকিউ ভিক্টোরিয়ার ডেপুটি কমিশনার মিশেল কাউলিং জানান, ভিভা এনার্জি শোধনাগারে যান্ত্রিক ত্রুটির কারণে এই আগুনের সূত্রপাত হয়।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এই অগ্নিকাণ্ডের ফলে ডিজেল বা পেট্রোল উৎপাদনে আপাতত কোনো প্রভাব পড়েনি, যা বর্তমান অস্থিতিশীল জ্বালানি বাজারে কিছুটা স্বস্তির খবর।

অস্ট্রেলিয়ার জ্বালানিমন্ত্রী ক্রিস বোয়েন এই ঘটনাকে ‘ইতিবাচক নয়’ বলে অভিহিত করেছেন।

তিনি জানান, উৎপাদন প্রক্রিয়া কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তা এখনই বলা সম্ভব নয়। তবে এর একটি দীর্ঘমেয়াদী প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। অস্ট্রেলিয়া তার প্রয়োজনীয় পরিশোধিত জ্বালানির ৮০ শতাংশেরও বেশি বিদেশ থেকে আমদানি করে। মূলত দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো থেকে এই জ্বালানি আসে, যারা আবার মধ্যপ্রাচ্যের তেল ও হরমুজ প্রণালির ওপর নির্ভরশীল।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধ এবং হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অবরোধের কারণে বিশ্বব্যাপী তেলের সরবরাহ ব্যবস্থা এমনিতেই চাপের মুখে রয়েছে। অস্ট্রেলিয়ার মাত্র দুটি সচল তেল শোধনাগারের একটিতে এই দুর্ঘটনা দেশটির অভ্যন্তরীণ জ্বালানি মজুত ও সরবরাহ ব্যবস্থাকে আরও ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular