ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশআখাউড়ায় ২০১ বোতল ফেনসিডিলসহ, ৩ মাদক ব্যবসায়ী আটক

আখাউড়ায় ২০১ বোতল ফেনসিডিলসহ, ৩ মাদক ব্যবসায়ী আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ২০১ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯-এর সিপিসি-১এর সদস্যরা রোববার গভীর রাতে উপজেলার কোদালিয়া খাল এলাকায় অভিযান পরিচালনা করে ২০১ বোতল ফেনসিডিলসহ তাদের কে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের পাইকপাড়া এলাকার মোঃ শরীফ উদ্দিন ওরফে মুন্না-(২৫), খৈয়াসার এলাকার নাদিম আহমেদ ওরফে নাদিম নূর-(২৪) ও ফুলবাড়িয়া এলাকার মোঃ নাদিম মিয়া-(২৫)।

সোমবার দুপুরে গনমাধ্যম কর্মীদের কাছে পাঠানো র‌্যাব-৯-এর সিলেট অফিসের মিডিয়া অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার কে.এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ঘটনায় আখাউড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ও জব্দকৃত আলামতসহ গ্রেপ্তারকৃতদের কে আখাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular