ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষআখাউড়া সীমান্তে অভিযানে প্রতিবন্ধকতা খুলে ফেলা হয়েছে সিসি ক্যামেরা

আখাউড়া সীমান্তে অভিযানে প্রতিবন্ধকতা খুলে ফেলা হয়েছে সিসি ক্যামেরা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সেনারবাদী সীমান্তে অভিযান চালাতে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে তিনটি সিসি ক্যামেরা খুলে ফেলা হয়েছে।

রোববার সকালে আখাউড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সাল উদ্দিন অভিযান চালিয়ে ক্যামেরাগুলো খুলে ফেলেন।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সাল উদ্দিন জানান, সেনারবাদী গ্রামের কালু মিয়ার বাড়ির বাইরে তিনটি সিসি ক্যামেরা লাগানো ছিলো। ওইসব ক্যামেরার কারণে অভিযান চালতে সমস্যা হচ্ছিলো বিজিবির। বিষয়টি তারা মৌখিকভাবে অবহিত করে। এরপরই খুলে ফেলার উদ্যোগ নেওয়া হয়।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ওই বাড়িতে মাদক ব্যবসা হতো কিনা সেটি নিশ্চিত করে বলতে পারছি না। তবে বাড়ির এক ছেলের বিরুদ্ধে মাদকের একটি মামলা হয়েছিলো।

খোঁজ নিয়ে জানা গেছে, সীমান্ত এলাকার ওই বাড়িটিতে মাদকের ব্যবসা হতো বলে অভিযোগ উঠে। মূলত আইনশৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দিতে বাড়ির ভিতরে ও বাইরে সিসি ক্যামেরা বসানো হয়। এতে অভিযান চালানোর আগেই বাড়ির লোকজন টের পেয়ে যেতেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular