ঢাকা  বুধবার, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাআজ সেমিফাইনালে ভুটানের মুখোমুখি বাংলাদেশ

আজ সেমিফাইনালে ভুটানের মুখোমুখি বাংলাদেশ

নিউজ ডেস্ক : আজ (রোববার) আবার সেই মাঠ, একই প্রতিপক্ষ, সেমিফাইনালে ভুটানের মুখোমুখি বাংলাদেশ। খেলা শুরু হবে বেলা পৌনে ২টায়। সবকিছু একই হলেও বর্তমান দলের সিনিয়র ফুটবলার মারিয়া মান্ডা আগের হিসেব নিয়ে বসতে রাজি না। ‘আগের ভুটান আর এখনকার ভুটানের মধ্যে অনেক ফারাক। এবার ভুটান শক্ত প্রতিপক্ষ হয়ে এসেছে। ওরা নেপালের বিপক্ষে ড্র করেছে। আগে ৮-০ গোলে জিতেছি সেটা ভুলে যেতে চাই। আমরা মনে করবে এখন নতুন করে গোল করতে হবে, ম্যাচ জিততে হবে-বললেন মারিয়া মান্ডা।

দলের ইংলিশ কোচ পিটার বাটলার কাল অনুশীলনে নেমে নেপালে সংবাদমাধ্যমকে জানিয়েছেন তারা ভুটানকে শ্রদ্ধা করছেন। সেমিফাইনালে উঠেছে বলে সব শেষ হয়ে গেছে, তা নয়। আমাদের পা মাটিতে রাখতে হবে। ভুটানকে সেমিফাইনালে ওঠার সম্মান দিতে হবে। আমরাও উন্নতি করেছি। ভারতকে হারানোর পর আমার মেয়েদেরকে বলেছি তারা যেন খেলায় মনোযোগ ধরে রাখে।’

সাফে এখন পর্যন্ত ভুটান-বাংলাদেশের মুখোমুখি ম্যাচের সংখ্যা ৪টি। এর মধ্যে সবকয়টি জিতেছে বাংলাদেশ। প্রথম সাফে বর্তমান অধিনায়ক সাবিনা খাতুন খেলেছিলেন, জোড়া গোলও করেছিলেন তিনি। এখন পর্যন্ত সবগুলো সাফ খেলেছেন সাবিনা। দলের সবচেয়ে অভিজ্ঞ ফুটবলার সাবিনা আজ ভুটানকে খাটো করে দেখছেন না। কারণ সাবিনা মারিয়ারা কিছুদিন আগে ভুটানের ক্লাব লিগে খেলে এসেছেন। তারা দেখেছেন ভুটান উন্নতি করছে। এখন সেমিফাইনালে ভুটান জীবন বাজি রেখে লড়াই করবে বলে মনে করছেন সাবিনা-মারিয়ারা। ফাইনালের হাতছানি মনে করছেন না।

আজ একই দিনে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত-নেপাল। এই দলও গত সাফে সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল। সেই খেলায় নেপাল ১-০ গোলে হারিয়েছিল ভারতকে। এবার তাদের সামনে কঠিন লড়াই। নারী সাফের পাঁচবারের চ্যাম্পিয়ন ভারত। তারা গত শিরোপা হারিয়েছিল। বাংলাদেশ প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়। নেপাল ৫ বার ফাইনাল খেলেও চ্যাম্পিয়ন হতে পারেনি। আরও একবার ঘরের মাঠে সুযোগ এসেছে স্বপ্ন করার।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular