ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশপঞ্চগড়আটোয়ারীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আটোয়ারীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ৩নং আলোয়াখোয়া ইউনিয়নের বামনকুমার গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ আজিজুল হককে (৭০) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

রবিবার মরহুমের বাড়ী সংলগ্ন বামনকুমার ঢুসমারা মাদরাসা মাঠে বীর মুক্তিযোদ্ধা মরহুম আজিজুল হককে রাষ্ট্রীয় সম্মাননা হিসেবে গার্ড অব অনার প্রদান করা হয়।পরে জানাযার নামাজ শেষে পারিবারিক কবর দাফন কার্য সম্পন্ন করা হয়।

প্রসঙ্গত, শনিবার বেলা প্রায় আড়াই টার দিকে ঠাকুরগাঁও সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। তিনি স্ত্রী, ৫পুত্র ও ২ কন্যাসন্তান, নাতি-নাতনি, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব সহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন।

মরহুমের বাড়ী সংলগ্ন বামনকুমার ঢুসমারা মাদরাসা মাঠে রাস্ট্রের প্রতিনিধি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান উপস্তথিত থেকে এবং আটোয়ারী থানার পুলিশ অফিসার সহ একদল পুলিশ ফোর্সের অংশ গ্রহণে মরহুম বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সম্মাননা হিসেবে গার্ড অব অনার প্রদান করা হয়। এর আগে রাস্ট্রের পক্ষ থেকে ও মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষ থেকে মরহুম বীর মুক্তিযোদ্ধা মরহুম আজিজুল হককে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয়। পরে ওই মাদরাসা মাঠে মরহুমের জানাযার নামাজ শেষে পারিবারিক কবর দাফন কার্য সম্পন্ন করা হয়। তার মুক্তিযোদ্ধা গেজেট নং- ৭৫৮, লাল মুক্তিবার্তা নং- ০৩০৯০৩০০৭৭।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular