ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকআনসারুল্লাহ মুভমেন্টকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা কানাডার

আনসারুল্লাহ মুভমেন্টকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা কানাডার

আন্তর্জাতিক ডেস্ক : আনুষ্ঠানিকভাবে ইয়েমেনের আনসারুল্লাহ মুভমেন্টকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে কানাডা। সোমবার (২ ডিসেম্বর) দেশটি ফৌজদারি নীতির অধীনে এই ঘোষণা দিয়েছে। মঙ্গলবার আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

কানাডা সরকারের অভিযোগ, হুতিরা বেসামরিক ও লোহিত সাগরে বহু হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্য উত্তপ্ত করছে। ইয়েমেনের আনসারুল্লাহ মুভমেন্ট যা হুথি গোষ্ঠী হিসেবেই পরিচিত।

এই যুদ্ধে ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে লোহিত সাগরে ইসরায়েলে সঙ্গে সম্পৃক্ততা আছে এমন অনেক জাহাজের ওপর হামলা শুরু করে হুতি গোষ্ঠী।

গত বছরের অক্টোবর থেকে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে। এক বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে গাজায় ৪৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে লক্ষাধিক। সেইসঙ্গে লাখ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে।

নতুন এই সিদ্ধান্তের ফলে কানাডায় হুতিদের কোনো সম্পদ থাকলে তা জব্দ করা হবে। এ ছাড়া কেউ এই গোষ্ঠীকে আর্থিক বা বুদ্ধিবৃত্তিক সাহায্য করলে দেশটির পুলিশ তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পারবে।

কানাডা সরকারের বিবৃতিতে বলা হয়েছে, হুতি গোষ্ঠীর সঙ্গে ইরানের আইআরজিসি এবং হিজবুল্লাহর সঙ্গে সম্পৃক্ততা আছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular