ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাআন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

ক্রীড়া ডেস্ক: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসি।

সোমবার (৩১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় এ সিদ্ধান্তের কথা জানান তিনি।

মেসি বলেন, ‘এটি এমন একটি সিদ্ধান্ত, যা আমাকে কষ্ট দিয়েছে। তবে আমি বুঝতে পারছি, সময় এসে গেছে।’

৩৯ বছর বয়সী এই আর্জেন্টাইন কিংবদন্তি ২০২২ সালের কাতার বিশ্বকাপে দলকে শিরোপা জেতানোর নেতৃত্ব দেন। জাতীয় দলের হয়ে ২০৭ ম্যাচে ১২৫ গোল করে তিনি আর্জেন্টিনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ও সর্বাধিক ম্যাচ খেলা ফুটবলারের রেকর্ড গড়েছেন।

ইনস্টাগ্রামে দেওয়া বিবৃতিতে মেসি বলেন, ‘জাতীয় দলের জন্য আমি নিজের সবটুকু উজাড় করে দিয়েছি। এখন আমার আর কিছু দেওয়ার বাকি নেই।’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular