ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeশিক্ষাআন্দোলনে আহত শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফের নির্দেশ

আন্দোলনে আহত শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফের নির্দেশ

নিউজ ডেস্ক : বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ছাত্র-জনতার অভ্যুত্থানে আহত বিশ্ববিদ্যালয় পর্যায়ের সব শিক্ষার্থীর টিউশন ফি মওকুফের জন্য নির্দেশনা দিয়েছে । আহত হওয়ার পক্ষে দালিলিক প্রমাণ দিতে হবে।

এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (২০ নভেম্বর) ইউজিসির এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের গত ২৯ অক্টোবরের প্রজ্ঞাপনের মাধ্যমে জুলাই-আগস্ট ২০২৪ এ ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে আহত মাধ্যমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে (সব সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও বিশ্ববিদ্যালয়) শিক্ষার্থীদের বেতন/টিউশন ফি মওকুফের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এই অবস্থায় এই প্রজ্ঞাপনের নির্দেশনা অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের করার জন্য নির্দেশ জানানো হলো।

গত ২৯ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular