ঢাকা  রবিবার, ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ; ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকআফগানিস্তান-পাকিস্তানের সংঘাতে উদ্বেগ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

আফগানিস্তান-পাকিস্তানের সংঘাতে উদ্বেগ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা ও সামরিক সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি সতর্ক করে দিয়েছেন যে, এই দুটি মুসলিম দেশের মধ্যে চলমান বিবাদ বা ‘সরাসরি যুদ্ধ’ কোনো পক্ষের জন্যই মঙ্গলজনক হবে না। সম্প্রতি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আফগানিস্তানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণার প্রেক্ষাপটে আনোয়ার ইব্রাহিম এই মন্তব্য করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় আনোয়ার ইব্রাহিম জানান, উভয় দেশের মানুষের প্রাণহানি অত্যন্ত দুঃখজনক। বিশেষ করে পবিত্র রমজান মাসে এই ধরনের সহিংসতা পরিস্থিতিকে আরও হৃদয়বিদারক করে তুলেছে। এই অবস্থায় মালয়েশিয়ার পক্ষ থেকে পাকিস্তান ও আফগানিস্তান—উভয় দেশকেই সর্বোচ্চ ধৈর্য ধারণ করার এবং অবিলম্বে সব ধরনের সামরিক তৎপরতা বন্ধ করার আহ্বান জানানো হয়েছে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন যে, পাকিস্তানের নিরাপত্তা নিয়ে যে উদ্বেগ রয়েছে তা যৌক্তিক এবং অবশ্যই তার সমাধান প্রয়োজন। তবে একই সঙ্গে আফগানিস্তানের স্বাধীনতা ও আঞ্চলিক অখণ্ডতার প্রতিও সম্মান প্রদর্শন করতে হবে।

তার মতে, এই দুই বিষয়ের মধ্যে কোনো বিরোধ নেই এবং একমাত্র আলোচনার মাধ্যমেই এর সুষ্ঠু সমাধান সম্ভব। সবশেষে তিনি এই সংঘর্ষে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের নিরাপত্তা কামনা করেন এবং আশা প্রকাশ করেন যে, উভয় দেশই শুভবুদ্ধির পরিচয় দিয়ে শান্তির পথ বেছে নেবে। সূত্র: বিবিসি

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular