ঢাকা  শনিবার, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ; ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeব্যবসা/বাণিজ্যআমেরিকা থেকে গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে

আমেরিকা থেকে গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে

ঢাকা, ০৫  ডিসেম্বর , ২০২৫ ( শুক্রবার   ): আমেরিকা থেকে ৬০ হাজার ৯৫০ মেট্রিক টন গম নিয়ে MV LOWLANDS PATRASCHE
জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহি:নোঙরে পৌঁছেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের ( MOU) আলোকে নগদ ক্রয় চুক্তি নম্বর G to G-01, এর অধীনে আমেরিকা থেকে ৬০ হাজার ৯৫০ মেট্রিক টন গম নিয়ে MV LOWLANDS PATRASCHE  জাহাজটি চট্টগ্রাম বন্দরের  বহি:নোঙরে পৌঁছেছে।

বাংলাদেশ ইতোমধ্যে সরকার  টু সরকার (G to G) ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রম শুরু করছে। এই চুক্তির আওতায় মোট ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে,যার প্রথম চালানে  ৫৬ হাজার ৯৫৯ মেট্রিক টন গম গত ২৫ অক্টোবর ২০২৫ তারিখে,  দ্বিতীয় চালানে ৬০ হাজার ৮০২ মেট্রিক টন গম ০৩ নভেম্বর ২০২৫ তারিখে এবং তৃতীয় চালানে ৬০ হাজার ৮৭৫ মেট্রিক টন গম ১৫ নভেম্বর ২০২৫
দেশে পৌঁছেছে। এটি আমদানিকৃত গমের
চতুর্থ  চালান। চুক্তি মোতাবেক ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গমের মধ্যে আমেরিকা  থেকে চারটি  চালানে মোট ২ লাখ ৩৯ হাজার ৫৮৬ মেট্রিক টন গম দেশে পৌঁছেছে।

জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষার কার্যক্রম ইতোমধ্যে শুরু  হয়েছে। গমের নমুনা পরীক্ষা শেষে  দ্রুত  গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঢাকা নিউজ/এস 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular