ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeপ্রবাস জীবনআহমেদাবাদ আন্তর্জাতিক সাহিত্য উৎসবে বাংলাদেশ

আহমেদাবাদ আন্তর্জাতিক সাহিত্য উৎসবে বাংলাদেশ

নিউজ ডেস্ক: ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে অনুষ্ঠিত একাদশ আহমেদাবাদ আন্তর্জাতিক সাহিত্য উৎসব ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন সাংবাদিকতা ও চলচ্চিত্র পরিচালনা বিভাগের শিক্ষার্থী আইসিসিআর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী অভ্র বড়ুয়া ও ইংরেজি সাহিত্যের শিক্ষার্থী রশ্নি সিনহা।উৎসবের অন্যতম আকর্ষণীয় অধিবেশন “Stories, Screens & AI: Media in a Rapidly Changing World” এর সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন অভ্র বড়ুয়া।

রবিবার, ২৫ অক্টোবর বিকেল ৫টা থেকে ৬টা পর্যন্ত আহমেদাবাদের পাঁচতারকা হোটেল দ্য উমেদ হোটেলে অনুষ্ঠিত এই অধিবেশনে সমসাময়িক গণমাধ্যম, গল্প বলার নতুন পদ্ধতি, ডিজিটাল প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান প্রভাব নিয়ে আলোচনা হয়। দ্রুত পরিবর্তনশীল বিশ্বে সংবাদমাধ্যম ও চলচ্চিত্রের ভবিষ্যৎ, প্রযুক্তির ব্যবহার এবং তরুণ প্রজন্মের জন্য নতুন সম্ভাবনার বিভিন্ন দিক উঠে আসে আলোচনায়।

অধিবেশনে অংশ নেন বিশিষ্ট সাংবাদিক, সম্পাদক ও প্রামাণ্যচিত্র নির্মাতা এবং নিউজ ভিউজের প্রধান সম্পাদক ড. ধীমান পুরোহিত,এন্টারপ্রাইজ স্ট্র্যাটেজিস্ট ও ডিজিটাল রূপান্তর বিশেষজ্ঞ ভিশন রাভাল,পর্দা ও কৃত্রিম বুদ্ধিমত্তার পরিবর্তনশীল জগৎ নিয়ে কাজ করা বক্তা নিলেশ ধোলাকিয়া এবং শ্রীলঙ্কার সাংবাদিক ও গণমাধ্যমকর্মী মিদুম রানসারা।

আলোচনায় সংবাদ পরিবেশনে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, ডিজিটাল মাধ্যমের পরিবর্তন, দায়িত্বশীল সাংবাদিকতা এবং ভবিষ্যৎ প্রজন্মের গণমাধ্যমকর্মীদের জন্য প্রযুক্তির সম্ভাবনা নিয়ে মতবিনিময় হয়। বিশেষ করে শিক্ষার্থী, তরুণ সাংবাদিক, চলচ্চিত্র নির্মাতা, কনটেন্ট নির্মাতা ও ভবিষ্যৎ নেতৃত্বের প্রতিনিধিদের কাছে অধিবেশনটি ছিল তাৎপর্যপূর্ণ।

বাংলাদেশের প্রতিনিধিত্ব করে আন্তর্জাতিক এই সাহিত্য উৎসবে সঞ্চালকের দায়িত্ব পালন অভ্র বড়ুয়ার শিক্ষাজীবন, সাংবাদিকতা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য সংযোজন। গণমাধ্যম ও চলচ্চিত্র নির্মাণে অধ্যয়নরত অভ্রের এই অংশগ্রহণ আন্তর্জাতিক মঞ্চে তরুণ বাংলাদেশি প্রতিনিধিদের ভাবনা ও অভিজ্ঞতা তুলে ধরার একটি সুযোগ তৈরি করেছে।

উৎসবটি আয়োজিত হয়েছে আইকন বারকোড এডুকেশন ফাউন্ডেশনের উদ্যোগে সহযোগী হিসেবে যুক্ত ছিল গুজরাট ট্যুারিজম,ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস,সিরিন ফিল্মস, জিএমডিসি-সহ বিভিন্ন প্রতিষ্ঠান।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular