ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeশিক্ষাইবি শিক্ষার্থীর মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে শিবিরের বিক্ষোভ

ইবি শিক্ষার্থীর মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে শিবিরের বিক্ষোভ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজিদ আবদুল্লাহর মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সামবেশ করেছে শাখা ছাত্রশিবির। শুক্রবার রাত সাড়ে ৯টায় ক্যাম্পাসের জিয়া মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। এ সময় তারা সাজিদের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবির পাশাপাশি শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস এবং শতভাগ আবাসিকতা নিশ্চিতের জোর দাবি জানান।

বিক্ষোভে ইবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসানের নেতৃত্বে অফিস সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফিসহ সংগঠনটির পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় তারা ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই’, ‘পুকুরে লাশ কেন, প্রশাসন জবাব চাই’, ‘সাজিদ হত্যার তদন্ত, করতে হবে করতে হবে’, ‘আর কত পরলে লাশ, প্রশাসনের হবে লাজ’, ‘ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত কর, করতে হবে’, ‘প্রশাসনের তালবাহানা, চলবে না চলবে না’সহ বিভিন্ন স্লোগান দেয়।

মিছিল পরবর্তী সমাবেশে সংগঠনটির সভাপতি মাহমুদুল হাসান বলেন, ‘আমাদের ভাই সাজিদ আব্দুল্লাহকে হারিয়েছি আমরা আজ শোকাহত। সাজিদ আবদুল্লাহকে কেন হারালাম তার সুষ্ঠু তদন্ত প্রশাসনকে করতে হবে। এটাকে নিয়ে প্রশাসন অবহেলা করতে পারবে না। এটাকে নিয়ে কোনো রাজনীতির আশ্রয় নেওয়া যাবে না। প্রশাসন বলেছে ১০ দিনের তদন্ত রিপোর্ট পেশ করবে, এর বেশি দেরি হলে বিশ্ববিদ্যালয় অচল করে দেওয়া হবে। প্রশাসনকে সতর্ক করে বলতে চাই, আপনারা কোনো হেডাম দেখিয়ে প্রশাসনে বসেননি। বরং শিক্ষার্থীদের রক্তের ওপর আপনারা বসেছেন। যদি শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া না হয় তাহলে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আরেকটি জুলাই গড়ে তোলা হবে।’

তিনি আরও বলেন, ‘আজকে ছাত্রশিবির শিক্ষার্থীদের দাবি নিয়ে এখানে এসেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। আজও প্রশাসন কেন শিক্ষার্থীদের নিরপত্তা নিশ্চিত করতে পারল না। এখনও বিশ্ববিদ্যালয়কে সিসিটিভির আওতায় নিয়ে আসা হয়নি। কেন এখনও বিশ্ববিদ্যালয়ে শতভাগ লাইটিং এর ব্যবস্থা করতে পারল না? এর পিছনে প্রশাসনের উদ্দেশ্য কী তা ব্যাখ্যা করতে হবে। যদি মনে করেন আপনাদের টাকা নেই আমাদেরকে বলুন আমরা ভিক্ষা দিয়ে আপনাদেরকে সহযোগিতা করব। তবুও শিক্ষার্থীদের কাছে কাঙালিপনা দেখাবেন না।’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular