ঢাকা  শনিবার, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলে বিস্ফোরণ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলে বিস্ফোরণ

নিউজ ডেস্ক: ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্য ইসরায়েলে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। আল জাজিরা আরবির সাংবাদিক এ তথ্য জানিয়েছেন।

তিনি আরও জানান, ইরান থেকে ইসরায়েলি ভূখণ্ডের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কিছুক্ষণ পরেই বিস্ফোরণের খবর পাওয়া যায়। তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে, ইসরায়েলের আরাদ, ডিমোনা, ইলাত, বিরশেবা ও কিরিয়াত গাত শহরের সামরিক স্থাপনা এবং নিরাপত্তাকেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করেছে ইরান। এসব হামলায় ২০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

একইসঙ্গে আইআরজিসি কুয়েতের আলী আল-সালেম ঘাঁটি এবং সংযুক্ত আরব আমিরাতের আল-মিনহাদ ও আল-ধাফরা ঘাঁটিতেও হামলা চালিয়েছে বলে জানিয়েছে।

এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইরান কিছুক্ষণ আগে দেশটির দিকে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

এক বিবৃতিতে সামরিক বাহিনী বলেছে, এই আগত হুমকি প্রতিহত করতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular