ঢাকা  সোমবার, ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ; ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকইরানে ৩ দিনের জাতীয় শোক ঘোষণা

ইরানে ৩ দিনের জাতীয় শোক ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: সাম্প্রতিক সহিংস দাঙ্গায় নিহত সাধারণ নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের স্মরণে ইরানে ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে।

আজ সোমবার (১২ জানুয়ারি) বার্তাসংস্থা তাসনিমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সরকারি বিবৃতিতে বলা হয়েছে, দেশজুড়ে সরকারবিরোধী ও সন্ত্রাসী গোষ্ঠীর নেতৃত্বে সংঘটিত সহিংস দাঙ্গায় বিপুল সংখ্যক মানুষ নিহত হয়েছে।

প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, নিহত ইরানিদের স্মরণে প্রেসিডেন্ট ও মন্ত্রিসভা শোক পালন করছেন।

বিবৃতিতে বলা হয়, এই জাতীয় শোক যুক্তরাষ্ট্র ও ইসরাইলি শাসনের বিরুদ্ধে ইরানের প্রতিরোধের সময় নিহতদের স্মরণে পালন করা হচ্ছে।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular