ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকইরান ইস্যুতে ট্রাম্পের বৈঠকে সিদ্ধান্ত স্থগিত

ইরান ইস্যুতে ট্রাম্পের বৈঠকে সিদ্ধান্ত স্থগিত

নিউজ ডেস্ক : ইরান যুদ্ধ ও সম্ভাব্য শান্তিচুক্তি নিয়ে হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে শুক্রবার (২৯ মে) দুই ঘণ্টার বৈঠক করেও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাননি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রইটার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকের পরও তিনি আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি।

ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির পথ থেকে সরে আসতে হবে, হরমুজ প্রণালি অবাধ নৌচলাচলের জন্য খুলে দিতে হবে এবং সেখানে থাকা মাইন সরাতে হবে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম ধ্বংস করা হতে পারে এবং আপাতত কোনো অর্থ লেনদেন হবে না।

রইটার্সের তথ্য অনুযায়ী, আলোচনায় এমন একটি কাঠামো নিয়ে ভাবা হচ্ছে, যাতে এপ্রিলের অস্থায়ী যুদ্ধবিরতি আরও ৬০ দিনের জন্য বাড়ানো যায়। তবে ইরানি সূত্র বলছে, এখনো কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি এবং পারমাণবিক ইস্যুতে আনুষ্ঠানিক আলোচনা চলছে না। তেহরান আরও জানিয়েছে, প্রণালির ব্যবস্থাপনা নিয়ে সিদ্ধান্ত তাদের ও ওমানের সমন্বয়ে হওয়া উচিত।-

ইরান-যুক্তরাষ্ট্র টানাপোড়েনের মধ্যেই এই অনিশ্চয়তা নতুন করে কূটনৈতিক উত্তাপ বাড়িয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular