ঢাকা  বুধবার, ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকউদ্ধার অভিযানের আড়ালে সমৃদ্ধ ইউরেনিয়াম চুরির চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র: ইরান

উদ্ধার অভিযানের আড়ালে সমৃদ্ধ ইউরেনিয়াম চুরির চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র: ইরান

আন্তর্জাতিক ডেস্ক: আাজ সোমবার (৬ এপ্রিল) এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেন, যুক্তরাষ্ট্রের কথিত উদ্ধার অভিযান নিয়ে অনেক প্রশ্ন ও অনিশ্চয়তা রয়েছে।

তিনি বলেন, কোহগিলুয়েহ ও বোয়ের-আহমদ প্রদেশে মার্কিন পাইলটের উপস্থিতির যে দাবি করা হয়েছে, তা সেই অঞ্চল থেকে অনেক দূরে, যেখানে যুক্তরাষ্ট্র তাদের বাহিনী নামানোর চেষ্টা করেছে বলে জানা গেছে।

বাগাইয়ের দাবি, এই অসামঞ্জস্যতা পুরো অভিযানের উদ্দেশ্য নিয়ে সন্দেহ তৈরি করছে। তিনি সতর্ক করে বলেন, এটি ‘প্রতারণামূলক বা বিভ্রান্তিকর’ একটি অভিযান হতে পারে, যার লক্ষ্য ছিল সমৃদ্ধ ইউরেনিয়াম চুরি করা।

এর আগে, রোববার (৫ এপ্রিল) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানে ভূপাতিত একটি এফ-১৫ই যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রু সদস্যকে দুঃসাহসিক অভিযানে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্র।

তেহরানের এই অভিযোগ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনাকে আরও বাড়িয়ে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular