ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeশিরোনামএকটি মহল নির্বাচনী প্রক্রিয়ায় ষড়যন্ত্রে লিপ্ত: ডা. জাহিদ

একটি মহল নির্বাচনী প্রক্রিয়ায় ষড়যন্ত্রে লিপ্ত: ডা. জাহিদ

নিউজ ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন বলেছেন, “একটি মহল নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। তারা গণভোটের অজুহাতে নির্বাচন বিলম্বিত করতে চায়, কিন্তু এ দেশের মানুষ আর কোনো ষড়যন্ত্র মেনে নেবে না।”

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় দিনাজপুরের বিরামপুর উপজেলার মুকুন্দপুর মাদরাসা মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত মিলন মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. জাহিদ বলেন, “দেশের মানুষ ১৭ বছর ভোট দিতে পারেনি। এখন তারা ভোট দিতে উদগ্রীব। বাংলাদেশের জনগণ আজ ঐক্যবদ্ধ, তারা গণতন্ত্র ও পরিবর্তনের জন্য প্রস্তুত।” তিনি আরও বলেন, বিএনপি সমঅধিকারে বিশ্বাস করে—ধনি-গরিব, মুসলমান-হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান সকলের উন্নয়নই আধুনিক বাংলাদেশের ভিত্তি।

বিএনপি নেতা বলেন, “যারা দেশটাকে লুটপাট করেছে তারা আজ পালিয়ে বেড়াচ্ছে। কিন্তু বিএনপি পালায় না, পালিয়ে যাওয়ার ইতিহাস বিএনপির নেই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার ইতিহাস জনগণের পাশে থাকার ইতিহাস।”

আরো পড়ুন : জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট গ্রহণ করবে না দেশবাসী : ডা.জাহিদ

মুকুন্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাকিম মন্ডলের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান রাজা, উপজেলা বিএনপির সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল ও যুবদল নেতা অ্যাডভোকেট মিঞা শিরন আলম।

ঢাকানিউজ২৪/মহফ

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular