ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়একনেকে ৮ হাজার ১৪৯ কোটি টাকার ১২টি প্রকল্প অনুমোদন

একনেকে ৮ হাজার ১৪৯ কোটি টাকার ১২টি প্রকল্প অনুমোদন

নিউজ ডেস্ক: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৮ হাজার ১৪৯ কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে ১২টি প্রকল্পের অনুমোদন দিয়েছে।

রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ সাংবাদিকদের ব্রিফিং করেন।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ৬টি নতুন, ৪টি সংশোধিত এবং ২টি শুধুমাত্র মেয়াদ বৃদ্ধির প্রকল্প।

আজকের সভায় অনুমোদিত ১২টি প্রকল্প:

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়: কর্ণফুলী নদীর তীর বরাবর কালুরঘাট সেতু হতে চাক্তাই খাল পর্যন্ত সড়ক নির্মাণ (২য় সংশোধিত, ৪র্থ মেয়াদ বৃদ্ধি)।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়: দেশের গুরুত্বপূর্ণ স্থানে ২০টি (১২টি নতুন ও ৮টি পুনঃনির্মিত) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন। বাংলাদেশ কোস্ট গার্ডের জন্য লজিস্টিকস ও ফ্লিট মেইনটেন্যান্স সুবিধা উন্নয়ন (২য় সংশোধিত)।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়: গ্রামীণ স্যানিটেশন প্রকল্প। বহদ্দারহাট বাড়াইপাড়া হতে কর্ণফুলী নদী পর্যন্ত খাল খনন (৩য় সংশোধিত)।

রেলপথ মন্ত্রণালয়: বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের রেলপথ রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন।

প্রতিরক্ষা মন্ত্রণালয়: মিরপুর সেনানিবাসে ডিএসসিএসসি’র অফিসার্স মেস ও বিওকিউ নির্মাণ (১ম সংশোধিত)।

শিক্ষা মন্ত্রণালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়: উপজেলা পর্যায়ে নারীদের জন্য আয়বর্ধক কার্যক্রম (আইজিএ) প্রশিক্ষণ (২য় পর্যায়)।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়: বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের জাদুঘর সম্প্রসারণ ও অবকাঠামো নির্মাণ (১ম সংশোধিত, ৪র্থ মেয়াদ বৃদ্ধি)।

কৃষি মন্ত্রণালয়: কন্দাল ফসল গবেষণা জোরদারকরণ প্রকল্প।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়: বিপিডিবির বিতরণ অঞ্চলে স্মার্ট প্রি-পেমেন্ট মিটার স্থাপন প্রকল্প (১ম সংশোধিত)।

অতিরিক্তভাবে অবহিত ১৮টি পূর্বানুমোদিত প্রকল্প: সভায় পরিকল্পনা উপদেষ্টা আরও ১৮টি ইতোমধ্যে অনুমোদিত প্রকল্প সম্পর্কে একনেক সদস্যদের অবহিত করেন। এর মধ্যে রয়েছে গ্রামীণ সড়ক পুনর্বাসন, ইলিশ সম্পদ উন্নয়ন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধি, ধান চাষে যান্ত্রিকীকরণ, বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ, শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ স্থাপনসহ আরও গুরুত্বপূর্ণ প্রকল্প।-

এছাড়া দুটি প্রকল্পের নাম পরিবর্তনের বিষয়েও সভায় অবহিত করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular