ঢাকা  বুধবার, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeশিক্ষাএনটিআরসিএ’র শিক্ষক শূন্যপদের তথ্য ১৫ এপ্রিল পর্যন্ত

এনটিআরসিএ’র শিক্ষক শূন্যপদের তথ্য ১৫ এপ্রিল পর্যন্ত

নিউজ ডেস্ক: বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের জন্য এমপিওভুক্ত শিক্ষক শূন্যপদের চাহিদা দেয়ার সময় আরো তিনদিন বাড়ানো হয়েছে। নতুন সূচি অনুযায়ী ১৫ এপ্রিল রাত ১২টা পর্যন্ত চাহিদা দেয়া যাবে। অনলাইনে চাহিদা দেয়ার পর পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে ফি ২০০ টাকা জমা দিতে হবে। 

রোববার এনটিআরসিএ’র এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। আগের সূচি অনুযায়ী কার্যক্রম রোববার (১২ এপ্রিল) শেষ হওয়া কথা ছিলো। গত ৩১ মার্চ অনলাইনে শিক্ষক শূন্যপদের চাহিদা দেয়ার এই কার্যক্রম শুরু হয়। এর আগে শিক্ষক শূন্যপদের চাহিদা দেয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

তাতে বলা হয়েছে, ৯ম এনটিআরসিএ (শিক্ষক) নিয়োগের লক্ষ্যে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল, কলেজ, মাদরাসা, কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা। থেকে এমপিওভুক্ত শূন্যপদের (ই-রিকুইজিশন) সংগ্রহের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ৩১ মার্চ পর্যন্ত শূন্যপদের চাহিদা শূন্য হওয়া পদগুলোর চাহিদা দেয়া যাবে।

এনটিআরসিএতে নিবন্ধনকৃত সব শিক্ষাপ্রতিষ্ঠানকে অনলাইনে চাহিদা দিতে হবে। আগে জারিকৃত কোনো নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় অনলাইনে চাহিদা কোনোভাবেই বহাল থাকবে না। অফলাইনে, হার্ডকপিতে অথবা মেইলে কোনো চাহিদা গ্রহণযোগ্য হবে না।

এনটিআরসিএ’র আইন ২০০৫ এবং পরিপত্র অনুসারে এমপিওভুক্ত শূন্যপদের ক্ষেত্রে ই-রিকুইজিশন করা বাধ্যতামূলক। অন্যথায় প্রতিষ্ঠান প্রধান ও প্রতিষ্ঠানের এমপিও বাতিলকরণসহ আইনি ব্যবস্থা নেয়া হবে।

প্রতিষ্ঠানপ্রধানরা তাদের নিজ ইউজার আইডি এবং পাসওয়ার্ড http://ngi.teletalk.com.bd ওয়েবসাইটে অথবা এনটিআরসিএ’র ওয়েবসাইটের (www.ntrca.gov.bd) ই-রিকুজিশন নামক সেবা বক্সের ই-রিকুজিশন লগইন অপশনে ক্লিক করে ই-রিকুজিশন প্ল্যাটফরমে প্রবেশ করে অনলাইন ফরমটি পূরণ করে শুধুমাত্র এমপিওভুক্ত শূন্যপদের অনলাইনে চাহিদা পাঠাবেন। উল্লেখ্য, ই-রিকুজিশন ফরমটি পূরণের সময় এনটিআরসিএ’র ওয়েবসাইটে প্রদর্শিত ই-রিকুজিশন সংক্রান্ত নির্দেশিকাটি যথাযথভাবে অনুসরণ করতে হবে।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular