ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকএন আর এস এর নার্সের মৃত্যু

এন আর এস এর নার্সের মৃত্যু

নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের স্ত্রীরোগ বিভাগের এইচডিইউয়ে ডিউটি করছিলেন তিনি। রাত আটটায় তিনি হাসপাতালে কাজে যোগ দেন।

NRS-এর শৌচালয় থেকে নার্সের দেহ উদ্ধারে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। জানা যাচ্ছে,নার্সিং স্টেশনে কাজে যোগ দেওয়ার পর ফেন্টানিলের তিনটি ভায়াল নিয়ে শৌচালয়ে চলে যান ওই নার্স। রাত সাড়ে ১০টা নাগাদ দরজা ভেঙে অচৈতন্য অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। পরে দেখা যায়, নার্সের শরীরে কোনও প্রাণ নেই।

পুলিশ দেহ উদ্ধার করে তারপর ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

ফেন্টানিল নিয়ে শৌচালয়ে ঢুকেছিলেন তিনি। ফেন্টানিল অত্যন্ত শক্তিশালী সিনথেটিক ওপিওড ওষুধ, যা মরফিনের চেয়ে প্রায় ৫০ থেকে ১০০ গুণ এবং হেরোইনের চেয়ে ৫০ গুণ বেশি শক্তিশালী। এটি ল্যাবরেটরিতে তৈরি করা হয়। চিকিৎসাক্ষেত্রে তীব্র ব্যথা কমানোর জন্য এবং অস্ত্রোপচারের সময় অবশ করার কাজে এটি ব্যবহার করা হয়। কেন তিনি এই ওষুধ নিয়ে শৌচালয়ে ঢুকেছিলেন, সেটাই খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular