গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি: লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) উদ্যোগে মিলাদ মাহফিল, আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার পৌরশহরের জামতলা মোড়ে এলডিপির দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়।
উপজেলা এলডিপির সভাপতি মো. মোতাহার হোসেনের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক মনির খানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা এলডিপির সম্মানিত সদস্য এডভোকেট আবু রিজভী আল হোসাইনী।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন খান, সাংগঠনিক সম্পাদক মোঃ ওমর ফারুক প্রমুখ। শেষে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।



