ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
HomeUncategorizedএলডিসি উত্তরণে ইকোসক সভাপতির সমর্থন চাইলেন বাণিজ্যমন্ত্রী

এলডিসি উত্তরণে ইকোসক সভাপতির সমর্থন চাইলেন বাণিজ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে বাংলাদেশের উত্তরণে তিন বছর সময় বাড়াতে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ইকোসক) সভাপতি লোক বাহাদুর থাপার সমর্থন চেয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি বলেছেন, দেশের চলমান অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তন, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, জ্বালানি সংকট, সরবরাহ শৃঙ্খলে বিঘ্ন, জলবায়ু পরিবর্তনের বহুমাত্রিক প্রভাব এবং অন্যান্য বহিঃপ্রতিকূলতার কারণে বাংলাদেশ পূর্বনির্ধারিত প্রস্তুতিকালের পূর্ণ সুফল গ্রহণ করতে পারেনি।

শুক্রবার জাতিসংঘ সদর দপ্তরে ইকোসক সভাপতির সঙ্গে সাক্ষাৎকালে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণের দিন ঠিক করা আছে ২০২৬ সালের ২৪ নভেম্বর। বাংলাদেশ একটি স্বল্পোন্নত দেশ হিসেবে ইউরোপের রপ্তানি বাজারে শুল্ক ও কোটামুক্ত সুবিধা পাচ্ছে। উন্নয়নশীল দেশে উন্নীত হয়ে এলডিসি থেকে বেরিয়ে গেলে সেই সুবিধা আর থাকবে না।

তবে পরিবর্তিত বাস্তবতায় এলডিসি থেকে উত্তরণের সময় তিন বছর বাড়ানোর আবেদন করে বাংলাদেশ। এ আবেদনে জাতিসংঘ সাড়া দিয়েছে বলে আগেই জানিয়েছিল অর্থ মন্ত্রণালয়।

 
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular