ঢাকা  মঙ্গলবার, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ; ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকওমর আবদুল্লাহ মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন

ওমর আবদুল্লাহ মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন

আন্তর্জাতিক ডেস্ক : ওমর আবদুল্লাহ ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। তিনি এই নিয়ে দ্বিতীয় বার জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী হলেন।

শের-ই-কাশ্মীর আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বুধবার (১৬ অক্টোবর) ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লাহ জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। এছাড়াও নতুন সরকারকে কংগ্রেস সমর্থন করার সিদ্ধান্ত নেওয়ায় ন্যাশনাল কংগ্রেসের আরও ৮জন আইনপ্রণেতাও আজ মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি পিটিআইয়ের উদ্ধৃতি দিয়ে পিটিআইয়ের এক প্রতিবেদনে জানিয়েছে, দীর্ঘ ১০ বছর পর এবার জম্মু-কাশ্মীরে বিধানসভার নির্বাচন হয়েছে। নির্বাচনে ৯০টি আসনের মধ্যে ৪২টিতে জয় লাভ করেছে ন্যাশনাল কনফারেন্স, ৬টি আসনে জয়ী হয়েছে কংগ্রেস।

শের-ই-কাশ্মীর আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠানে ইন্ডিয়া জোটের শীর্ষ নেতা কংগ্রেসের রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, ডিএমকে-র কে কানিমোঝি এবং সুপ্রিয়া সুলে উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular