ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষকলাপাড়ায় বসতঘর থেকে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কলাপাড়ায় বসতঘর থেকে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডেস্ক নিউস: কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের মধুখালী গ্রামের নিজ ঘর থেকে নাসিমা আক্তার নামের (১৫) এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। নাসিমা আক্তার এ বছর মধুখালী মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন নাসিমার বাবা মোজাম্মেল হক নিজ কাজে বরিশাল যান। দুপুরে মা নাজমা বেগম সবাইকে নিয়ে দুপুরের খাওয়ার পর পারিবারিক বিষয় নিয়ে মেয়েকে বকাঝকা করেন। এরপর সন্ধ্যার কিছু আগে ছোট ছেলে ইয়াসিনকে নিয়ে পাশের বাড়িতে যান। ঘণ্টাখানেক পর বাড়িতে ফিরে ঘরের দরজা বন্ধ দেখে সন্দেহ হয়। জানালার ফাঁক দিয়ে দেখেন তার মেয়ে বারান্দার আড়ার সঙ্গে ঝুলে আছে। মা ও ভাইয়ের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করেন।

স্থানীয় চৌকিদার রাত ১০টার দিকে থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল করে কলাপাড়া থানায় নিয়ে যায়।

কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) ইলিয়াস তালুকদার বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular