ঢাকা  সোমবার, ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ; ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeশিক্ষাকান্দিপাড়া আব্দুর রহমান কলেজ এইচএসসির ফলাফলে শীর্ষস্থান ধরে রেখেছে

কান্দিপাড়া আব্দুর রহমান কলেজ এইচএসসির ফলাফলে শীর্ষস্থান ধরে রেখেছে

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ : এবারের এইচএসসি পরীক্ষায় ফলাফলে গফরগাঁও উপজেলার শীর্ষস্থান ধরে রেখেছে কান্দিপাড়া আব্দুর রহমান কলেজ। গত মঙ্গলবার ঘোষিত ফলাফলে এ কলেজ থেকে ৪৯২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ২১৯ জন পাস করেছে । জিপিএ-৫ অর্জন করেছে ৯ জন। পাসের হার ৪৪.৫১%।

জানা গেছে, কান্দিপাড়া আব্দুর রহমান কলেজ উপজেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। ১৯৬৯ সাল থেকে এ কলেজের কার্যক্রম শুরু হয়। ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে বিগত বছরগুলোতে এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে শিক্ষার্থীরা কৃতিত্বের স্বাক্ষর রাখে। সাফল্যের অগ্রযাত্রায় এ কলেজের ভূমিকা প্রশংসনীয়।

কান্দিপাড়া আব্দুর রহমান কলেজের অধ্যক্ষ শফিকুল কাদির ফলাফলের তথ্য নিশ্চিত করে জানান, কলেজের শিক্ষকমন্ডলীর আন্তরিক পাঠদান, বর্ষপঞ্জি অনুযায়ী পরীক্ষা গ্রহণ, ফলাফল প্রদান ও সুশৃঙ্খল পরিবেশ ভালো ফলাফল অর্জনে ভূমিকা রেখেছে। শিক্ষার্থীদের প্রচেষ্টা ও অভিভাবকদের অনুপ্রেরণা ভালো ফলাফল অর্জনে যথেষ্ট গুরুত্ব বহন করে। এ ফলাফলের জন্য আমি সকল পরীক্ষার্থী, অভিভাবক ও কলেজের প্রত্যেক সদস্যকে জানাই আন্তরিক অভিনন্দন।

গ্রামাঞ্চলের অবস্থিত এই কলেজের একাধিক অভিভাবক ও শিক্ষার্থীরা জানান, কান্দিপাড়া আব্দুর রহমান কলেজের অধ্যক্ষ শফিকুল কাদির এর দক্ষ নেতৃত্বে এবং অভিজ্ঞ শিক্ষক টীমের আন্তরিক সহযোগিতায় কলেজের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে। নিয়মিত পাঠদান ও মনিটরিং এর ফলে পরীক্ষার ফলাফল ও শিক্ষার মানোন্নয়নের অগ্রগতি সাধিত হচ্ছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular