ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeকৃষিকৃষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধিই সরকারের লক্ষ্য: পানি সম্পদ প্রতিমন্ত্রী

কৃষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধিই সরকারের লক্ষ্য: পানি সম্পদ প্রতিমন্ত্রী

পঞ্চগড় প্রতিবেদক: পঞ্চগড়ে কৃষিকে আরও লাভজনক ও উৎপাদনমুখী করতে দেশব্যাপী সেচ সুবিধা বাড়াচ্ছে সরকার। পানি সম্পদ, স্থানীয় সরকার ও কৃষি মন্ত্রণালয়ের সমন্বয়ে এসব উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে বলে জানান পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দাড়ারহাট এলাকায় তেলীপাড়া হালকা সেচ উপপ্রকল্পের পুনর্বাসন কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘কৃষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং ফসলি জমির উৎপাদন বাড়ানোই সরকারের অন্যতম লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে কৃষকদের জন্য লাভজনক একাধিক প্রকল্প নেওয়া হয়েছে। দেশব্যাপী এসব প্রকল্পের বাস্তবায়নের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কৃষকদের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার। উদ্বোধন করা প্রকল্পের কাজ সম্পন্ন হলে সংশ্লিষ্ট এলাকার সেচ অবকাঠামোর উন্নয়ন এবং কৃষিকাজে পানির প্রাপ্যতা বাড়াতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।’

এর আগে, প্রতিমন্ত্রী প্রকল্পের উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন। এ সময় হালকা সেচ (ইলেকট্রিক ব্লক ৩) উপপ্রকল্পের প্রকল্প পরিচালক পীষুয কৃঞ্চ কুন্ড, পঞ্চগড়ের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশুতোষ বর্মন, উপপ্রধান সম্প্রসারন অফিসার রফিউল বারী, উপ-বিভাগীয় প্রকৌশলী প্রবীর কুমার পাল, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজীত সাহা, দেবীগঞ্জ উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আবুল হোসেন মো. তোবারক আলী হ্যাপী বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

জানা গেছে, ১৯ কোটি ১৪ লাখ ৫৩ হাজার টাকা ব্যয়ে দাড়ারহাট এলাকায় তেলীপাড়া হালকা সেচ (ইলেকট্রিক ব্লক-৩) উপপ্রকল্পের ৮ দশমিক ৯৩০ কিলোমিটার বাঁধ পুনরাকৃতিকরণ এবং ৮৪টি আউটলেট ও পাম্প হাউজ পুনর্বাসন কাজের উদ্বোধন করা হয়।

প্রকল্পটি দেবীগঞ্জ উপজেলার সুন্দরদীঘি, দন্ডপাল ও দেবীডুবা ইউনিয়নের ভিতর দিয়ে যাওয়া ৯ কিলোমিটার দীর্ঘ ক্যানেলে বাঁধ পুনরাকৃতি করন, সিসি ক্যানেল লাইনিং কাজ, পাম্প হাউজ, পুনর্বাসন, আউটলেট, পুনর্বাসন, কালভার্ট নির্মাণ, এ্যাকুইডাক্ট নির্মাণ, মোটর ও পাম্প স্থাপন করা হবে। প্রকল্পটি পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ড বাস্তবায়ন করছে।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular