ঢাকা  বুধবার, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeকৃষিকৃষিজমিতে বিদ্যুতের খুঁটি, চাষাবাদে ভোগান্তি—সরানোর আশ্বাস পল্লী বিদ্যুতের

কৃষিজমিতে বিদ্যুতের খুঁটি, চাষাবাদে ভোগান্তি—সরানোর আশ্বাস পল্লী বিদ্যুতের

নাজমুল হোসেন, বিশেষ সংবাদদাতা : লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের বিভিন্ন কৃষিজমিতে পল্লী বিদ্যুতের খুঁটি স্থাপন করায় চাষাবাদে ভোগান্তির মুখে পড়েছেন স্থানীয় কৃষকেরা। জমিতে সেচ দেওয়া, লাঙল চালানোসহ নিত্য কৃষিকাজে নানা প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ তাঁদের।
স্থানীয় কৃষকেরা জানান, ফসলি জমির মাঝখানে বিদ্যুতের খুঁটি থাকায় জমি ঠিকমতো চাষ করা যাচ্ছে না। সেচ যন্ত্র চালাতে গিয়ে বাধার মুখে পড়তে হচ্ছে। এতে উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
একাধিক কৃষক বলেন, “আমরা জমিতে ঠিকমতো লাঙল চালাতে পারছি না। সেচ দিতে গেলেও সমস্যা হচ্ছে। এতে আমাদের খরচ বাড়ছে, আবার ফলন কমে যাওয়ার শঙ্কা আছে।”
এ বিষয়ে লক্ষ্মীপুর সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. হাসান ইমাম বলেন, “মাঠের ফসলি জমিতে এ ধরনের খুঁটি থাকলে কৃষকদের সমস্যায় পড়তে হয়। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন।”
অন্যদিকে লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম (কারিগরি) দিলীপ চন্দ্র বর্মন বলেন, “বর্ষা মৌসুম শেষ হলে আমরা খুঁটিগুলো সরিয়ে নেওয়ার পরিকল্পনা করেছি।”
কৃষকেরা দ্রুত সময়ের মধ্যে খুঁটি অপসারণ করে স্বাভাবিক চাষাবাদের পরিবেশ ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular