ঢাকা  রবিবার, ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ; ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeবিনোদনকেটি পেরির বিরুদ্ধে নিপীড়নের অভিযোগ তদন্তে পুলিশ

কেটি পেরির বিরুদ্ধে নিপীড়নের অভিযোগ তদন্তে পুলিশ

বিনোদন ডেস্ক : বিশ্বখ্যাত পপ তারকা কেটি পেরি এবার বড় ধরনের আইনি জটিলতার মুখে পড়েছেন। ‘ব্যাটগার্ল’ এবং ‘অরেঞ্জ ইজ দ্য নিউ ব্ল্যাক’ খ্যাত অভিনেত্রী রুবি রোজের করা যৌন হেনস্থার অভিযোগের ভিত্তিতে অস্ট্রেলিয়ায় তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।

২০১০ সালের একটি পুরনো ঘটনাকে কেন্দ্র করে এই অভিযোগটি আনা হয়। তবে কেটি পেরি এই অভিযোগকে ‘বেপরোয়া মিথ্যা’ বলে কঠোরভাবে অস্বীকার করেছেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ‘থ্রেডস’-এ একটি পোস্টের মাধ্যমে রুবি রোজ এই চাঞ্চল্যকর অভিযোগটি সামনে আনেন। রুবি জানান, প্রায় ১৫ বছর আগে মেলবোর্নের একটি ক্লাবে কেটি পেরি তাকে যৌন হেনস্থা করেছিলেন কেটি পেরি।

ঘটনাটি ঘটে মেলবোর্ন সিবিডি-র ‘স্পাইস মার্কেট’ নামক একটি নাইট ক্লাবে। ২০১০ সালের ওই ঘটনার সময় উভয়েরই বয়স ছিল ২০-এর কোঠায়। বর্তমানে রুবির বয়স ৪০ এবং কেটির ৪১ বছর।

এই অভিযোগটি প্রকাশ্যে আসার পর ভিক্টোরিয়া পুলিশ আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরুর কথা নিশ্চিত করেছে।

অভিযোগ ওঠার পরপরই কেটি পেরির প্রতিনিধি একটি কড়া বিবৃতি প্রকাশ করেছেন। সেখানে রুবি রোজের করা এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা বলে উল্লেখ করা হয়।

এছাড়াও রুবির বিরুদ্ধে অভিযোগ তুলে বলা হয় যে, এর আগেও বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে গুরুতর অভিযোগ আনার এবং পরে তা মিথ্যা প্রমাণিত হওয়ার ইতিহাস রুবির রয়েছে।

কেটির পক্ষ থেকে এই দাবিগুলোকে ‘বিপজ্জনক ও বেপরোয়া মিথ্যা’ হিসেবে অভিহিত করা হয়েছে।

জানা যায়, প্রাথমিকভাবে অভিনেত্রী রুবি রোজ পুলিশে অভিযোগ জানাতে অনীহা প্রকাশ করলেও পরবর্তীতে তিনি নিশ্চিত করেছেন যে তিনি তার সমস্ত রিপোর্ট জমা দিয়েছেন। আইনি প্রক্রিয়া শুরু হওয়ায় তিনি এই বিষয়ে আপাতত আর জনসমক্ষে কোনো মন্তব্য করবেন না বলেও জানান।

সূত্র: নিউজ১৮

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular