ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকখামেনির সঙ্গে সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদর সাক্ষাত

খামেনির সঙ্গে সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদর সাক্ষাত

নিউজ ডেস্ক: তেহরান সফরে গিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সঙ্গে সাক্ষাত করেছেন সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ। এ সময় তিনি সৌদি বাদশাহর একটি চিঠি খামেনির কাছে পৌঁছে দেন।

শুক্রবার (১৮ এপ্রিল) আরব নিউজ জানিয়েছে, সাক্ষাতের সময় প্রিন্স খালিদ ইরানের নেতার কাছে বাদশাহ সালমানের একটি চিঠি পৌঁছে দিয়েছেন এবং দেশের নেতৃত্বের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন।

প্রিন্স খালিদ এক্স-পোস্টে লিখেছেন, বৈঠকে সৌদি আরব ও ইরানের মধ্যে সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোও আলোচনা করা হয়েছে।

প্রিন্স খালিদকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও স্বাগত জানান। তাদের বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক উন্নয়ন  সম্পর্কিত প্রচেষ্টা নিয়ে আলোচনা করা হয়।

সৌদি প্রতিরক্ষামন্ত্রী পরে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী আকবর আহমাদিয়ান এবং ইরানি সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরির সঙ্গে দেখা করেন।

দুই দেশের মধ্যে নতুন করে কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলার পর এই সফর অনুষ্ঠিত হলো।সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান তার ইরানি সমকক্ষ আব্বাস আরাঘচির সঙ্গে ফোনে কথা বলেন। এ সময় তারা আঞ্চলিক উন্নয়ন এবং বাধা মোকাবেলার প্রচেষ্টা নিয়ে আলোচনা করেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular