ঢাকা  বৃহস্পতিবার, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশখালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে রংপুরে বৃক্ষরোপণ

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে রংপুরে বৃক্ষরোপণ

আলামীন, রংপুর :  বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রংপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করেছে মহানগর মহিলা দলের নেতাকর্মীরা।

সোমবার (২৪ আগস্ট) রংপুর মহানগর বিএনপির মহিলা দলের ২২ নম্বর ওয়ার্ডের উদ্যোগে নগরের বাবুখা এলাকার কুসমবাগ কিন্ডারগার্টেন স্কুল প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন রংপুর মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক আরজানা বেগম। এ সময় তিনি গাছের চারা রোপণ ও বিতরণ করেন।

আরজানা বেগম বলেন, খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তাঁরা বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছেন। গাছ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি মানুষের জীবন ও জীবিকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই সবাইকে অন্তত একটি করে গাছ লাগানোর পাশাপাশি এর পরিচর্যা ও সংরক্ষণের দায়িত্ব নিতে হবে।

কুসমবাগ কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক বলেন, শিক্ষার্থীদের মধ্যে পরিবেশের প্রতি দায়িত্ববোধ তৈরি করতে বৃক্ষরোপণ কর্মসূচির গুরুত্ব রয়েছে। শুধু গাছ লাগালেই হবে না, লাগানো গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ করতে হবে। এ ধরনের কর্মসূচি শিক্ষার্থী ও স্থানীয় মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে ভূমিকা রাখবে।

বক্তারা বলেন, মানুষের জীবন ও পরিবেশ রক্ষায় গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বেশি করে গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর পরিচর্যা ও সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে।

কর্মসূচিতে মহিলা দলের স্থানীয় নেতাকর্মীসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular