ঢাকা  রবিবার, ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ; ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশময়মনসিংহখালেদা জিয়া'র রূহের মাগফেরাত কামনায় গফরগাঁওয়ে সম্মিলিত দোয়া মাহফিল

খালেদা জিয়া’র রূহের মাগফেরাত কামনায় গফরগাঁওয়ে সম্মিলিত দোয়া মাহফিল

গফরগাঁও (ময়মনসিংহ)প্রতিনিধিঃময়মনসিংহের গফরগাঁওয়ে বিএনপির চেয়ারপার্সন,সাবেক প্রধানমন্ত্রী ও আপোসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রূহের মাগফেরাত কামনায় সম্মিলিত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ময়মনসিংহ-১০ (গফরগাঁও-পাগলা) সংসদীয় আসনের সর্বস্তরের জনগণের উদ্যোগে স্থানীয় আনসার নগর দারুল কোরআন মাদ্রাসা মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সম্মিলিত দোয়া মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সম্মানিত সদস্য ও সাবেক যুগ্ম আহবায়ক এ্যাড. আল ফাতাহ খান।

পাঁচবাগ ইউনিয়ন যুবদলের সভাপতি আলাউদ্দিন ধনুর সভাপতিত্বে ও যুবদল নেতা ইয়াহিয়া খানের সঞ্চালনায় দোয়া মাহফিল পূর্ব বক্তব্য রাখেন পাগলা থানা বিএনপির সাবেক সদস্য আমির উদ্দিন পালোয়ান, মো. আমির হোসেন, মুকসেদুর রহমান লিটন,পাগলা থানা মৎস্যজীবিদলের আহবায়ক সাদির হোসেন বেপারী, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক দিদারুল ইসলাম দিদার, পাগলা থানা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোখলেছুর রহমান, পাগলা থানা তাতীদলের আহবায়ক মনির হোসেন দপ্তরী,পাগলা থানা জাসাসের আহবায়ক আরিফুল ইসলাম কাজল, পাগলা থানা কৃষকদলের সদস্য সচিব মাহমুদুল হাসান, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সদস্য তোফাজ্জল হোসেন উজ্জ্বল,পাগলা থানা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক ডা. ইউসুফ খান, টাংগাব ইউনিয়ন যুবদলের সভাপতি মাহফুজুর রহমান প্রমূখ।

আলোচনা শেষে প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মুফতি আবুু হুরায়রা সালাবী।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular