ঢাকা  মঙ্গলবার, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ; ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশগফরগাঁওয়ে ট্রেনের ইঞ্জিন বিকল, তিন ঘন্টার পর ট্রেন চালু

গফরগাঁওয়ে ট্রেনের ইঞ্জিন বিকল, তিন ঘন্টার পর ট্রেন চালু

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ : ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনের ইঞ্জিন ময়মনসিংহের গফরগাঁওয়ে বিকল হয়। ফলে দূর দূরান্তে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বেলা ১২টা ২৫ মিনিট দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশনে মহুয়া কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকলের ঘটনাটি ঘটে ।
গফরগাঁও রেলওয়ে স্টেশনের স্টেশন মাষ্টার সেলিম আল হারুন এ বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেন বেলা ১২টা ২৫ মিনিটে গফরগাঁও রেলওয়ে স্টেশনে দুই নম্বর লাইনে এসে দাঁড়ায়। পরে স্টেশন থেকে ছেড়ে যাওয়ার সময় ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। এতে গফরগাঁও রেলওয়ে স্টেশনের দুই নাম্বার লাইনটি ব্লক হয়ে যায়। এক নাম্বার লাইন দিয়ে ঢাকা- ময়মনসিংহ অন্যান্য ট্রেন চলাচল করে। ফলে মহুয়া ট্রেন যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছে।

তিনি আরও বলেন, ময়মনসিংহ থেকে রিলিফ ইঞ্জিন এসে তিন ঘন্টার পর বেলা ৩ টা ২৫ মিনিটের দিকে মহুয়া কমিউটার ট্রেনের বগি নিয়ে ময়মননিংহের দিকে রওনা দেয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular