ঢাকা  মঙ্গলবার, ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশময়মনসিংহগফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত

গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত

গফরগাঁও(ময়মনসিংহ)প্রতিনিধিঃময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ সোমবার(৫অক্টোবর)বেলা সাড়ে এগারটায় গফরগাঁও উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালী বের হয়ে র্পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।পরে মওলানা সামছুল হুদা পাঁচবাগী হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইউসুফ।শিক্ষক দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মো. মাহফুজুর রহমান,সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শাহ আব্দুল্লাহ আল মামুন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কামাল,একাডেমিক সুপারভাইজার মো:নাসির উদ্দিন,গফরগাঁও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আলাউদ্দিন বাদল,শিক্ষক প্রতিনিধি গফরগাঁও মহিলা কলেজের প্রভাষক সাব্বির কামাল প্রমূখ।অনুষ্ঠান সঞ্চালনা করেন তেতুঁলিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো:শহিদুল ইসলাম।

উপজেলা নির্বাহী অফিসারমোহাম্মদ ইউসুফ বলেন,বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ও আইসিটি নির্ভর কারিগরি শিক্ষার প্রতি জোর দিয়ে শিক্ষক সমাজকে শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে,মেশিন নয়।তিনি আরো বলেন, শিক্ষকদের শ্রেণি কক্ষে নজর দিতে হবে,পাঠপরিকল্পনা প্রণয়নের মাধ্যমে শ্রেণী কার্যক্রম বৃদ্ধি করে শিক্ষার্থীদের আনন্দের সাথে পড়াতে হবে।তবেই সমাজ তথা রাষ্ট্র শিক্ষক সমাজ দ্বারা উপকৃত হবে।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular